রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

চকরিয়ায় দুর্বৃত্তের হামলা, নিহত ২

  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১২১ বার পঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলায় আরো একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এ নিয়ে দুইজনের মৃত্যু হলো।

নিহতরা হলেন- মোহাম্মদ সেলিম (৪৪) ও মোহাম্মদ শফি (৪৬)। সন্ত্রাসীদের হামলায় সেলিম ঘটনাস্থলে নিহত হন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ শফি। নিহত সেলিম ঐ এলাকার নুর মোহাম্মদের ছেলে এবং শফি আবু সালামের ছেলে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) মধ্যরাতে উপজেলার মানিকপুর ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিকপুর ১ নম্বর ওয়ার্ডের মেম্বর জাহেদুল ইসলামের সঙ্গে নিহত সেলিমের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। মঙ্গলবার পূর্ব শত্রুতার জের ধরে নবীন ক্লাবের সামনে মেম্বর জাহেদের নেতৃত্বে সেলিমের ওপর হামলা চালানো হয়। পরে তাকে বাঁচাতে এগিয়ে আসলে শফিকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন এবং মুমূর্ষু অবস্থায় শফিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনার পর থেকে অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com