মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের হাত থেকে সম্মাননা পেলেন এস আই ফরিদুজ্জামান ফরিদপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বৃক্ষরোপণ গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান পদ্মা নদীর চর থেকে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে দিনের আলোর বদলে রাতেই ঢালাই; ২১ লাখ টাকার সড়ক নির্মাণ নাগেশ্বরীতে দুধকুমার নদের বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, ২০ গ্রামের মানুষ পানিবন্দী পঞ্চগড়ে সাবেক এমপি মুক্তার স্ত্রী কাজী মৌসুমী কারাগারে ধামইরহাটে উদ্ধারকৃত কস্টি পাথর বৌদ্ধ বিহারে হস্তান্তর ৭নং নেওয়াশী ইউনিয়নে আবারও নির্বাচন করতে চান সাবেক দুইবারের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ সরকার গডফাদার সাবেক এমপির ভাগ্নে পরিচয়ে ১৭ বছর ধরে ত্রাসের রাজত্ব বাসি হলেই বেড়ে যায় যেসব খাবারের স্বাদ

তাপপ্রবাহে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদে

  • আপডেট টাইম : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১১০ বার পঠিত

চলমান তাপদাহে জনগণকে কিছুটা স্বস্তি দিতে রাস্তায় নিয়মিত পানি ছিটানোর পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। একইসঙ্গে জনগণের মাঝে স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে বলেছে কমিটি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভায় এ সুপারিশ করা হয়।

এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পূর্বাভাস এবং সার্বিক সহযোগিতায় স্বচ্ছতা আনতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আবহাওয়া অধিদফতরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে তারা।

এছাড়া ইউনি ব্লক প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তা নির্মাণ এবং আট মাত্রার ভূমিকম্প সহনীয় অবকাঠামো নির্মাণে বিল্ডিং কোড ব্যবহারের পরামর্শ দেয় কমিটি। বৈঠকে টিআর কাবিখার মাধ্যমে গ্রামের মজাপুকুর খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে মাছ চাষ বৃদ্ধি এবং বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ স ম ফিরোজ। কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, শাহীন আক্তার, মজিবুর রহমান চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ এবং আশ্রাফুন নেছা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com