শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি (জিডিআরইউ)’র নতুন কমিটি গঠিত

  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১২৮ বার পঠিত

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি (জিডিআরইউ)’র নতুন কমিটি গঠিতগাজীপুর জেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের দাবী দাওয়া ও অধিকার আদায়ের প্রত্যয় নিয়ে সুসংগঠিত ‘গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি'(জিডিআরইউ) এর ২০২৪-২৬ মেয়াদে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি’র সভাপতি এম কাজল খান, দৈনিক আজকের আলোকিত সকাল, কার্যকরী সভাপতি এম এ মমিন আনসারী জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট ও মো: মোস্তাকিম খান দৈনিক বর্তমান, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

শনিবার (২২ শে জুন) বিকেলে সংগঠনের গাজীপুরস্থ চৌধুরী বাড়ি, ভোগড়া,বাসনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়।

অস্থায়ী কার্যালয়ে প্রথম সাধারণ সভায় গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি’র ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি’র আংশিক ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন- কার্যকরী সভাপতি এম এ মমিন আনসারী (জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট), সহ-সভাপতি মো:আব্দুল হামিদ ( দৈনিক দিন প্রতিদিন), ও শেখ সাইফুল ইসলাম কবির ( ডেইলি অবজারভার / দৈনিক লাখো কন্ঠ), সাধারণ সম্পাদক মো: মোস্তাকিম খান (দৈনিক বর্তমান), যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান শেখ (দৈনিক বজ্রশক্তি),ও জি এস জয় (দৈনিক বাংলার দূত), সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল্লাহ খান ( দৈনিক আকাশ জমিন /আজকের সিলেট ডটকম),অর্থ সম্পাদক মো: আবু সালেক ভূইয়া (দৈনিক রুদ্র বাংলা)।
এবং বাকী পদগুলো শীঘ্রই ঘোষণা করা হবে।

সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের কল্যাণে গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি’র সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়া জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এই সংগঠনের একতা এবং ঐতিহ্যকে সমন্বিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সভায় ‘গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি’র পরিচিতি ও সার্বিক উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com