বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অবৈধ ভাবে বালি উত্তোলনের মহোৎসব,ফসলি জমি ধ্বংসের মুখে—প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বান্দরবানের লামায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে মুখ চেপে নির্যাতনের অভিযোগ মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রী ১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন বিগত সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী কুড়িগ্রামে ভুটানের অর্থনৈতিক জোন নির্মাণের অগ্রগতি সংসদকে জানালেন প্রধানমন্ত্রী মরহুম মঞ্জুরুল আলম মজনু ছিলেন : পরিশ্রম, মেধা, সাহসী ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত উলিপুরে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইনের উপছে পড়া ভীড় ভোগান্তিতে মোটরবাইক চালক

রিমান্ড শেষে কারাগারে পার্থ

  • আপডেট টাইম : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৯৬ বার পঠিত

আদালত প্রতিবেদকঃকোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২ আগস্ট) এ মামলায় দুই দফায় আট দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া।

অপরদিকে আসামি পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, এ মামলায় গত ২৫ জুলাই পাঁচ দিনের ও ৩০ জুলাই তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com