ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে

রিমান্ড শেষে কারাগারে পার্থ

আদালত প্রতিবেদকঃকোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২ আগস্ট) এ মামলায় দুই দফায় আট দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া।

অপরদিকে আসামি পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, এ মামলায় গত ২৫ জুলাই পাঁচ দিনের ও ৩০ জুলাই তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান

রিমান্ড শেষে কারাগারে পার্থ

আপডেট টাইম : ০৬:৪৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪