রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে ডিএমপি’র ওয়ারী বিভাগের অভিযানে গ্রেফতার ১১২ কুড়িগ্রামে নদী তীর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ লালমনিরহাটে মঙ্গলবার শুরু হচ্ছে বর্ণাঢ্য বৈশাখী উৎসব সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি ফসল তলিয়ে যাওয়ায়  ডিসি ইলিয়াস মিয়াকে ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক ‘মোবাইলে বিয়ে’ নিয়ে তোলপাড়, মানববন্ধন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডোপ টেস্টে পজিটিভ ভারোত্তোলক মাবিয়া দুই বছর নিষিদ্ধ সমন্বিত উদ্যোগে হামসহ সকল সংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্ভব : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বিএনপি কর্মী মকবুল হত্যা : সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে

মাইলস্টোন কলেজের ছাত্র হত্যা মামলার আসামি মতি গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

রোমানা (উত্তরা)ঃ রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছাত্র হত্যা মামলার আসামি রানাভোলা এলাকার আহমেদ আলীর ছেলে মো. মতি (৫০) কে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর সুইস গেট কাঁচাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সরেজমিনে দেখা যায়, মতি মিয়াকে গ্রেফতার করে থানায় নেওয়ার পর আসামি মতির ছোট ভাইসহ আত্মীয়-স্বজন থানার সামনে তাকে ছেড়ে দেওয়ার জন্য বিক্ষোভ করেন। এতে থানা এলাকার পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক হয়ে উঠে।

পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময় নাম প্রকাশে অনিচ্ছুক মতির এক আত্মীয় বলেন,মতি কোন ধরনের রাজনীতির সাথে জড়িত ছিল না।

জানা যায়, মতি সুইসগেইট কাঁচাবাজার দোকান মালিক সমিতির সভাপতি।

এ বিষয় উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্র হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে আদালতে মামলা করেছেন। আদালতের নির্দেশে থানায় হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। মতি ওই হত্যা মামলার ১৩ নম্বর আসামি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com