রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিক্ষায় নতুন উদ্যোগ : পরীক্ষামূলক হাইব্রিড ক্লাস শুরু ভিকারুননিসায় রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর টিভিতে নিজের মৃত্যুর খবর দেখে যা বললেন অভিনেতা দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে জারহাটে জালানির হাহাকার,টোকেন বিতারণে স্বজনপ্রীতি ৫০০ শিক্ষার্থীকে নিয়ে মেডিয়েশন সম্মেলনে অতিথি দুই নারী বিচারপতি মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ হচ্ছে সরকার: এনসিপি স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন অধিকৃত পশ্চিম তীরে হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত : স্বাস্থ্য মন্ত্রণালয় হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।বৃহস্পতিবার (৭ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তেজগাঁওয়ের কার্যালয়ে তার সভাপতিত্বে এই বৈঠক হয়।

বৈঠকের বরাত দিয়ে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

বৈঠকে বলা হয়, ‘লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে সাইবার নিরাপত্তা আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ উপদেষ্টা পরিষদ-বৈঠকের চূড়ান্ত অনুমোদনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পুনরায় উপস্থাপন করবে। সাইবারস্পেসে সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করার বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাচিবিক ও কারিগরি সহায়তায় একটি পৃথক আইনি কাঠামো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদ-বৈঠকে উপস্থাপন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com