ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

ডিএমপি’র শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন উত্তরা পশ্চিম থানার হাফিজুর রহমান

উত্তরা সংবাদ দাতা ঃঅপরাধ নিয়ন্ত্রণে দায়িত্ব পালনে অবিচল চৌকস অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায়
ডিএমপির পক্ষ থেকে আজ শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন তিনি।

আজ (১৬ নভেম্বর)শনিবার আইজিপি মো. ময়নুল ইসলাম এনডিসি তার হাতে এই পুরস্কার তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান এনডিসি, অতিরিক্ত কমিশনার ফারুক হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

ডি এমপি সুত্রে জানা যায়
গত অক্টোবর মাসে অপরাধ নিয়ন্ত্রণসহ থানায় সার্বিক সেবার মান বৃদ্ধিও বিভিন্ন সূচকে শ্রেষ্ঠ থানা এবং অফিসার ইনচার্জ হিসবে হাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়।

এ বিষয়ে হাফিজুর রহমান ইনকিলাবকে বলেন, উত্তরা পশ্চিম থানায় সেবার মান আরও বৃদ্ধি করা এবং থানাকে সবার আস্থার জায়গায় নিয়ে আসাটাই হবে আমার প্রধান কাজ।
এ পুরস্কার আমার কাজের পরিধি, কাজের স্বচ্ছতাও জবাবদিহিতায় আরো বেশি আগ্রহ বাড়াবে। এ সময় তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সকলের সহযোগিতা চান।
এক প্রশ্নের জবাবে তিনি ইনকিলাবকে আরো বলেন, উত্তরাবাসীর সহযোগিতা ও উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহানের সার্বিক দিকনির্দেশনায় এ অর্জন সম্ভব হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ডিএমপি’র শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন উত্তরা পশ্চিম থানার হাফিজুর রহমান

আপডেট টাইম : ১১:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪