শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে থানায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত তিন আসামি আটক হালুয়াঘাটে সাবেক উপজেলা চেয়ারম্যান আজগর এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক বদলগাছীতে ছাগলকান্ডের ঘটনায় নতুন মোড়, নেপথ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগে কেউ মারা যায়নি মোংলায় ৩ বছরেও মেলেনি বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচার: বিচারের দাবিতে বিশাল মানববন্ধন নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের প্রস্তুতি পাকিস্তানে

এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১.৫ বিলিয়ন ডলার

  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৬৪ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা ১ দশমিক ৫ বিলিয়ন (১০৫ কোটি) মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, এপ্রিলের এই সময়কালে প্রতিদিন গড়ে ৮৭ দশমিক ৬৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

ঈদুল ফিতরের মৌসুম শেষ হওয়ার পর এপ্রিল মাসে বাংলাদেশের রেমিট্যান্স আসার পরিমাণ কিছুটা কমেছে। চলতি মাসের প্রথম বারো দিনে প্রবাসীরা ১.০৫ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪৫৯.৭২ মিলিয়ন ডলার, আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯০.৩৪ মিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, ঈদ উপলক্ষে প্রবাসীরা পরিবার-পরিজনের জন্য বেশি অর্থ পাঠিয়ে থাকেন। ফলে মার্চের শেষ দিকে ও এপ্রিলের শুরুতে প্রবাসী আয় বেড়ে যায়। তবে ঈদের পর এই প্রবণতা স্বাভাবিকভাবেই কিছুটা কমে আসে।

বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল চলতি বছরের মার্চ মাসে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ মাসে দেশে ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা গড়ে দৈনিক ১০৯.৮৫ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছরের মার্চ মাসে প্রবাসীরা ১.৯৯ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন। সেই তুলনায় চলতি বছরের মার্চে রেমিট্যান্স প্রবাহে ৬৪% প্রবৃদ্ধি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com