বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

কাফকো থেকে ৩০ হাজার টন সার কিনবে সরকার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৪২ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ভার্চ্যুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ১৫তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেয় সরকার। এই সার কিনতে ব্যয় হবে ১৪২ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৯০.৩৭৫ মার্কিন ডলার।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এর নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখার স্বার্থে জাপানের সাধারণ ঠিকাদার (জিসি): এমএইচআই এর কাছ থেকে দৈনিক উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কাজে কারিগরি সহায়তা গ্রহণের লক্ষ্যে এক বছরের কারিগরি পরিষেবা চুক্তি আওতায় ‘এমএইচআই অ্যান্ড জিপিএফপিএলসি’ একক উৎস ভিত্তিক পরামর্শক (ব্যক্তি বা প্রতিষ্ঠান) নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৭৬ কোটি ৩৪ লাখ ০৭ হাজার ৩৭৫ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com