সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ১৬৭টি মামলা সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া মুন্সীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন।

২৭ ফিলিস্তিনি হত্যার পর ত্রাণ কেন্দ্রের রাস্তাকে যুদ্ধাঞ্চল ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৬২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনী গাজার ফিলিস্তিনিদের সতর্ক করে দিয়ে জানিয়েছে, অঞ্চলটির ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর দিকে যাওয়ার রাস্তাগুলো বুধবার(৪ জুন) থেকে যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত হবে এবং গাজাবাসীদেরকে সতর্ক করে বলা হয়েছে যেন তারা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ঘোষণামতে ঐসব এলাকা থেকে দূরে থাকে।

এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে গুলি চালিয়ে অন্তত ২৭ জন ফিলিস্তিনিকে হত্যা এবং ৯০ জনকে আহত করেছে।

সর্বশেষ এই হত্যাকাণ্ড ঘটেছে মঙ্গলবার (৩ জুন) ভোরে রাফাহর ‘ফ্ল্যাগ রাউন্ডআবাউট’ এলাকায়, যেখানে জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্র অবস্থিত।

তিন দিনের মধ্যে রাফাহ কেন্দ্রে এটি ছিল তৃতীয় রক্তক্ষয়ী হামলা। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭ মে জিএইচএফ কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত সহিংসতা, লুটপাট ও বিশৃঙ্খলার মধ্যে ১০০ জনেরও বেশি ত্রাণপ্রত্যাশী নিহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছু ‘সন্দেহভাজন ব্যক্তি’ নির্ধারিত রুট থেকে সরে গিয়েছিল, তখন সেখানে জড় হওয়া জনতা জিএইচএফ বিতরণ কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় সেনাবাহিনী গুলি চালায়।

তারা আরও জানিয়েছে, এই ‘সন্দেহভাজনরা’ কেন্দ্র থেকে প্রায় ৫০০ মিটার দূরে ছিল। ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেকর্ড বিভাগের প্রধান জাহের আল-ওয়াহিদি মৃত্যুর এই সংখ্যা নিশ্চিত করেছেন।

রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির মুখপাত্র হিশাম মেহন্না জানান, আহতদের মধ্যে ১৮৪ জনকে রাফাহর তাদের ফিল্ড হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে ১৯ জন আগেই মারা গিয়েছিলেন এবং পরে আরও ৮ জন মারা যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com