ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

২৭ ফিলিস্তিনি হত্যার পর ত্রাণ কেন্দ্রের রাস্তাকে যুদ্ধাঞ্চল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনী গাজার ফিলিস্তিনিদের সতর্ক করে দিয়ে জানিয়েছে, অঞ্চলটির ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর দিকে যাওয়ার রাস্তাগুলো বুধবার(৪ জুন) থেকে যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত হবে এবং গাজাবাসীদেরকে সতর্ক করে বলা হয়েছে যেন তারা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ঘোষণামতে ঐসব এলাকা থেকে দূরে থাকে।

এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে গুলি চালিয়ে অন্তত ২৭ জন ফিলিস্তিনিকে হত্যা এবং ৯০ জনকে আহত করেছে।

সর্বশেষ এই হত্যাকাণ্ড ঘটেছে মঙ্গলবার (৩ জুন) ভোরে রাফাহর ‘ফ্ল্যাগ রাউন্ডআবাউট’ এলাকায়, যেখানে জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্র অবস্থিত।

তিন দিনের মধ্যে রাফাহ কেন্দ্রে এটি ছিল তৃতীয় রক্তক্ষয়ী হামলা। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭ মে জিএইচএফ কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত সহিংসতা, লুটপাট ও বিশৃঙ্খলার মধ্যে ১০০ জনেরও বেশি ত্রাণপ্রত্যাশী নিহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছু ‘সন্দেহভাজন ব্যক্তি’ নির্ধারিত রুট থেকে সরে গিয়েছিল, তখন সেখানে জড় হওয়া জনতা জিএইচএফ বিতরণ কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় সেনাবাহিনী গুলি চালায়।

তারা আরও জানিয়েছে, এই ‘সন্দেহভাজনরা’ কেন্দ্র থেকে প্রায় ৫০০ মিটার দূরে ছিল। ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেকর্ড বিভাগের প্রধান জাহের আল-ওয়াহিদি মৃত্যুর এই সংখ্যা নিশ্চিত করেছেন।

রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির মুখপাত্র হিশাম মেহন্না জানান, আহতদের মধ্যে ১৮৪ জনকে রাফাহর তাদের ফিল্ড হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে ১৯ জন আগেই মারা গিয়েছিলেন এবং পরে আরও ৮ জন মারা যান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জিয়াউলের গুম-খুনের মামলায় ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল

২৭ ফিলিস্তিনি হত্যার পর ত্রাণ কেন্দ্রের রাস্তাকে যুদ্ধাঞ্চল ঘোষণা

আপডেট টাইম : ০২:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫