শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে, যোগ দিচ্ছেন ভ্যান্স খুলনাকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে চাই : কেসিসি প্রশাসক লালমনিরহাটে ডিজেল ও ভারতীয় মদ জব্দ অসচ্ছল বিচারপ্রার্থীদের পক্ষে প্রায় ৩২২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় লিগ্যাল এইডের লেবানন ইস্যুতে হিজবুল্লাহর সঙ্গে কোনো আলোচনা করবে না ইসরাইল : ইসরাইলি রাষ্ট্রদূত ধামইরহাট বালিকা বিদ্যালয়ে কুরুচিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান খাগড়াছড়িতে লোগাঙ গণহত্যায় নিহতদের স্মরণে পিসিপি’র স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন দিনাজপুরের বিরামপুরে থানায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত তিন আসামি আটক হালুয়াঘাটে সাবেক উপজেলা চেয়ারম্যান আজগর এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক

ঢাকা-১০ আসনের ভোটার হতে নির্বাচন অফিসে যাবেন আসিফ মাহমুদ

  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী আসন সমঝোতার আলোচনার মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হতে চলেছেন।

রবিবার (৯ নভেম্বর) বিকালে ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করবেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় বলা হয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ বেলা ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থাকবেন এবং তিনি ধানমন্ডি থানার ভোটার হবেন।

ঢাকা-১০ নির্বাচনি আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামী এই আসনে ইতোপূর্বেই প্রার্থী ঘোষণা করেছে। ঢাকা-১০ আসনে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার।

সম্প্রতি গুঞ্জন উঠেছে, বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করবেন আসিফ মাহমুদ। বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় এবং আসিফ মাহমুদের এই আসনের ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরও শক্ত হয়েছে।

এর আগে, কুমিল্লার মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ওই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন, এমন আলোচনাও শোনা গিয়েছিল। কিন্তু ধানমন্ডিতে ভোটার হওয়ার মধ্যে দিয়ে সেই আলোচনা এখন মূল্যহীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com