শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে মরা গরুর মাংস নিয়ে চাঞ্চল্য দুর্গন্ধ ছড়ানো মাংস বিক্রির অভিযোগে আটক ২ নবম শ্রেণী পর্যন্ত তিনবার ফেল করেছিলেন অক্ষয়? এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরও ৫ জাহাজ সংসদের অধিবেশন শুরু মনোনয়নপত্র নিলেন মাহবুব তালুকদারের মেয়ে আইরীন খাগড়াছড়িতে ত্রিপুরা জাতির বৈসু উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা কালীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ বেশি মুনাফার হোয়াটসঅ্যাপে মুনাফার ফাঁদ: বিরামপুরে দুই প্রতারক গ্রেপ্তার, আত্মসাৎ প্রায় ৮৬ লাখ টাকা ১৯৯২ সালের ১০ এপ্রিল পানছড়িতে লোগাঙ গণহত্যা পিরোজপুর বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ স্কাউটসের ‘মহা তাবু জলসা’ ও সমাপনী অনুষ্ঠান

গণভোট ইস্যুতে সিদ্ধান্ত শিগগিরই : পরিবেশ উপদেষ্টা

  • আপডেট টাইম : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে নাকি আলাদা সময়ে হবে- এই বিষয়টি নিয়ে শিগগিরই সরকার সামষ্টিকভাবে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় নির্বাচন আর গণভোট একসঙ্গে করা বা আগে করার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, সরকার একসঙ্গে বসে সামষ্টিকভাবে এই সিদ্ধান্তটা নেবে। আপনাদেরকে খুব দ্রুতই এটা আমরা জানিয়ে দেবো।

নির্বাচনের আগে গণভোট করার কোনো যৌক্তিকতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ব্যক্তিগত মতামত দেওয়ার আমার কোনো সুযোগই নেই। সরকারের অংশ হিসেবে আমাকে অপেক্ষা করতে হবে। সরকার যখন বসবে এ বিষয়ে আলোচনা করবে। আলোচনা করে যখন সিদ্ধান্ত হবে তখন সেটা আপনারা জানবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com