সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‎মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন জাতীয় সংসদের অধিবেশন শুরু মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম (সুজা)-এর পাঁচ দফা কর্মপরিকল্পনা ঘোষণা এবার উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে মানবতাবিরোধী মামলায় হাসানুল হক ইনুর রায় ৩০ জুন বর্ষাকালে মাশরুম খাওয়া কতটা নিরাপদ? পান্ডুল ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন তালায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত মিথ্যা মামলার অভিযোগে ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সাংবাদিক ১০ বছরের অভিজ্ঞতায় ক্রাইম রিপোর্টিং কেন একজন আরেকজনের সূত্র হয়ে যায় ?

সহমর্মিতার বার্তা নিয়ে আসা রমজান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পঠিত

হাফসা আক্তারঃ

 

সহমর্মিতা, আত্মসংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার অনন্য শিক্ষা নিয়ে আসে পবিত্র রমজান মাস। এ মাস শুধু ইবাদতের সময় নয়, বরং সমাজে সাম্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহানুভূতির চেতনা গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ সুযোগ। রোজার মাধ্যমে একজন মানুষ অন্যের কষ্ট, অনাহার ও বঞ্চনার অনুভূতি গভীরভাবে উপলব্ধি করতে শেখে।

রমজানের রোজা মানুষকে অন্যায়, অসদাচরণ ও অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে। প্রকৃত রোজাদার সমাজের সকল মানুষের সম-অধিকারের বিষয়টি অনুধাবন করেন এবং গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সদয় আচরণ করেন। এতে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়।

এ মাসে ধনী ও সামর্থ্যবান ব্যক্তিদের ওপর বিশেষ দায়িত্ব বর্তায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর। যাতে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষও স্বাচ্ছন্দ্যে রোজা পালন করতে পারেন, সে জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। মালিকপক্ষের উচিত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, প্রয়োজন অনুযায়ী অগ্রিম বেতন-ভাতা প্রদান এবং কর্মঘণ্টা কমিয়ে দেওয়া। অধীনস্ত কর্মচারী ও শ্রমিকদের ওপর অতিরিক্ত কাজের চাপ না দেওয়া মানবিক দায়িত্বের অংশ।

ইসলামী বাণীতেও রমজানে অধীনস্তদের প্রতি সদয় আচরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বলা হয়েছে, যারা এ মাসে কর্মচারী ও দাস-দাসীদের কাজের বোঝা হালকা করে, তাদের প্রতি মহান আল্লাহ দয়া করেন এবং শাস্তি থেকে রক্ষা করেন।

রমজান সমাজে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি মানুষ রমজানের শিক্ষাকে সারা বছর অনুসরণ করে—জাতি, ধর্ম, বর্ণ ও মতভেদ ভুলে সহনশীল আচরণ বজায় রাখে—তবে সামাজিক বিশৃঙ্খলা অনেকাংশে কমে আসতে পারে।

রমজানের মূল শিক্ষা হলো—মানবতার পাশে দাঁড়ানো, সহমর্মিতা প্রকাশ করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com