শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশের শ্রমিক শ্রেণী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার : মির্জা ফখরুল মে দিবস উপলক্ষে সিটিজেনস এগিনেষ্ট করাপশনের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরের ‎বিরামপুরে নানা আয়োজনে মহান মে দিবস পালিত পরিবহন সেক্টরকে চাঁদাবাজিমুক্ত করার ঘোষণা, পিরোজপুরে শ্রমিক সমাবেশ। পিরোজপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত ইরান যুদ্ধ বদলে দিচ্ছে সমুদ্রপথ, কেন্দ্রবিন্দুতে আফ্রিকা ফেনীতে নানা আয়োজনে মহান মে দিবস উদযাপিত দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ নেত্রকোণায় ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে জেলা প্রশাসক জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ভিত্তিহীন

বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায়

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২ বার পঠিত

 বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এবার ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

আজ সোমবার বিএমইউ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন। পবিত্র ঈদ জামাতে অংশ নিয়ে সালাত আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ঈদের দিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারের নির্দেশে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

আর পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ২৪ মার্চ সকাল ৮টা ৩০মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত এবং ওই দিনই প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে।

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মাঝে রোগীদের সুবিধার্থে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর বহির্বিভাগ আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার এবং ২২ মার্চ রোববার খোলা থাকবে। ওই দুই দিন রোগীরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগ থেকে চিকিৎসক এর পরামর্শ সেবা নিতে পারবেন। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ইতিমধ্যে পরিচালক (হাসপাতাল) কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৯ মার্চ ও ২২ মার্চ ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকেবে। তবে ক্লাসসমূহ, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস, পিসিআর ল্যাব বন্ধ থাকবে।

ঈদের বন্ধ শেষে ২৪ মার্চ মঙ্গলবার প্রচলিত নিয়মে খোলা থাকবে এবং ঈদ পুনর্মিলনী ২০২৬ ওই দিনই সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com