ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে

শিবগঞ্জে র‍্যাবের অভিযান ৯ কেজি গানপাউডার ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

​মোঃ রবিউল ইসলাম মিনাল:প্রতিবেদক| ৩০ মার্চ, ২০২৬]
​চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাশকতার বড় ধরনের পরিকল্পনা বানচাল করে দিয়েছে র‍্যাব-৫। উপজেলার ঘোড়াপাখিয়া এলাকার একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ্য বিস্ফোরক ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
​গতকাল ২৯ মার্চ ২০২৬, রবিবার রাত ১১টার দিকে উপজেলার ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামের একটি আম বাগানে এই অভিযান পরিচালিত হয়।
​
র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কোখানিপাড়া গ্রামের ৪নং বেড়িবাঁধের পশ্চিম পাশে জনৈক মোঃ হযরত মাস্টারের আম বাগানের ভেতর কিছু প্লাস্টিকের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
​
র‍্যাব জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে:
​গানপাউডার: ৪টি আলাদা পলিথিনে রাখা মোট ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ্য গুঁড়া পদার্থ।
​বোমা তৈরির সরঞ্জাম: ১ কেজি ২০০ গ্রাম কাঁচের টুকরো ও ৪০০ গ্রাম লোহার পেরেক।
আরো ​অন্যান্য উপকরণ ৩০টি প্লাস্টিকের জর্দার কৌটা, ১০টি লাল কসটেপ এবং ১৫টি গ্যাস লাইটার।
​
র‍্যাব-৫ মিডিয়া সেল থেকে জানানো হয়, ঘটনাস্থলের আশেপাশে কাউকে পাওয়া না যাওয়ায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতিকারীরা বড় ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও সরঞ্জাম সেখানে মজুত করে রেখেছিল।
​উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

শিবগঞ্জে র‍্যাবের অভিযান ৯ কেজি গানপাউডার ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

আপডেট টাইম : ০২:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬