শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ কেসিসি-কে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য : কেসিসি প্রশাসক ৩০তম উলিপুর বইমেলার উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত প্রতীক কুমার উপজেলা প্রতিনিধিঃ উলিপুর কুড়িগ্রাম। ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিওএ’র অভিনন্দন আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত

জেলার ফরিদগঞ্জ উপজেলায় আজ সিএনজি-চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিব হোসেন (২১) নামের এত তরুণ নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে চাঁদপুর- লক্ষ্মীপুুর আঞ্চলিক সড়কের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন পার্শ্ববর্তী লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের মিয়াজী বাড়ির আবুল হাসেমের ছেলে এবং চাঁদপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রাকিব হোসেন তার বাবা আবুল হাশেমের চোখের চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে দ্রুতগামী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি খেজুর গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় এবং দুই যাত্রী রাকিব হোসেন ও তার বাবা আবুল হাশেম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেনকে (২১) মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার বাবা আবুল হাসেম চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এমদাদুল হক বলেন, নিহত রাকিব হোসেনের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com