বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে কৃতিসন্তান ফুটবলার ইউসুফ কে বীরোচিত সংবর্ধনা সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময় রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী ৭ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২৯.৫ শতাংশ বৃদ্ধি ত্রিশালে আলামিন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড পহেলা বৈশাখে ঢাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের উলিপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে দক্ষ জনশক্তি গড়তে এসিসিএ’র সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্মাক্ষরিত সংসদে সাউন্ড সিস্টেমে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেয়া হবে : চিফ হুইপ

বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময়

  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

নওগাঁর বদলগাছী উপজেলায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলার বদলগাছি উপজেলার কোলা আদর্শ ডিগ্রি কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আলোচনায় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মাদক মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে। সেই সাথে ধ্বংস করে সেই মানুষের ভবিষ্যৎ ও সম্ভাবনা। এটি পরিবার, সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে, বাড়ায় অপরাধ। ফলে এই মাদক রোধে সবাইকে সচেতন হতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য পুলিশ সুপার বলেন, শিক্ষার্থীরা নিজেরা মাদক থেকে দূরে থেকে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারে সহপাঠীদের মাঝে। সেইসাথে সঠিক তথ্য প্রচার, বন্ধুদের সতর্ক করা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মাধ্যমে তারা মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন, বন্ধু বা সহপাঠীদের কেউ মাদকের সাথে জড়ালে তাকে সচেতন করা এবং প্রয়োজন হলে শিক্ষক বা অভিভাবকদের জানানো তাদের তাদের দায়িত্ব। নিজেদের সুস্থ জীবনযাপন, খেলাধুলা ও সৃজনশীল কাজে যুক্ত রেখে তারা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারে। মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণই হতে পারে সবচেয়ে বড় শক্তি। মাদকের পাশাপাশি শিক্ষার্থীদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন থাকতে হবে।

মতবিনিময় সভায়, কোলা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তাফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মাকসুদুর রহমান, বদলগাছি থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমানসহ অত্র স্কুল কলেজ এর শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com