শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় ৬ হাজার ৮১৫ লিটার অবৈধ জ্বালানি তেলসহ আটক ৪ ধূমপান যেভাবে আপনার হার্ট ড্যামেজ করে দেয় ডিজেএফবির সভাপতি হুমায়ুন, সম্পাদক আরিফুর শহীদ পরিবারের অনুরোধে অনশন প্রত্যাহার করলেন শিক্ষার্থীরা মনোহরগঞ্জে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কুড়িগ্রামে ফেসবুক পেজ বন্ধের দাবিতে পুলিশ সুপারকে স্মারকলিপি ভারত থেকে এলো আরো ৮ হাজার মেট্রিক টন ডিজেল প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল অপরাধীদের জন্য কঠোর বার্তা ঘুম হারাম করে দেব’—দুই থানার ওসি আদালতের স্থগিতাদেশ অমান্য: দুমকিতে শশুর-জামাতার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের অভিযোগ।

ডিজেএফবির সভাপতি হুমায়ুন, সম্পাদক আরিফুর

  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা ও উন্নয়ন বিটের সাংবাদিকদের সংগঠন ‘ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ’ (ডিজেএফবি) এর সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের হুমায়ুন কবীর এবং সাধারণ সম্পাদক হয়েছেন কালের কণ্ঠের আরিফুর রহমান।

শুক্রবার (১০ এপ্রিল) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ভোটের মাধ্যমে হওয়া বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সুলতান মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার দৌলত আকতার মালা ও আবুল কাশেম। নির্বাচনের আগে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ডিজেএফবির সভাপতি হামিদ উজ জামান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব।

সভাপতি পদে আরিফুর রহমান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্ধী ঢাকা স্ট্রীম এর প্রধান  প্রতিবেদক মো. মাসুম বিল্লাহ পান ২১ ভোট। সাধারণ সম্পাদক পদের সাইদ রিপন ২৬ ভোট পেয়ে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদুল ইসলাম পান ২৩ ভোট। নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সুলতান মাহমুদ। মোট ৫৪ জন ভোটারের মধ্যে ৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মফিজুল সাদিক। তিনি পেয়েছেন ৪০ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এম আর মাসফি ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাকারিয়া পেয়েছেন ২৩ ভোট।

এছাড়া নির্বাচনে ৪টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদ হক, অর্থ সম্পাদক মো. আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক আরমান হেকিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির রায়হান।

নির্বাহী সদস্যের তিনটি পদে লড়াই করেন চারজন প্রার্থী। তবে নির্বাচনের আগের দিন আব্দুল্লাহ কাফি প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় বাকি তিনজনই নির্বাচিত হন। প্রাপ্ত ভোটে জাগরণ চাকমা ৩৭ ভোট পেয়ে প্রথম সদস্য, ফরহাদ হোসেন ৩০ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য এবং মিজানুর রহমান ২৯ ভোট পেয়ে তৃতীয় সদস্য নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com