ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাব-পোস্ট অফিসের পাশাপাশি এখন থেকে নৈশকালীন ডাকঘর বা দ্বিতীয় শিফটে ডাকসেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ডাক অধিদপ্তর। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই উদ্যোগের ফলে বিচারপ্রার্থী ও আইনজীবীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে।

ডাক অধিদপ্তর থেকে জারি করা পত্রে জানানো হয়েছে, জনসাধারণের ডাকসেবা গ্রহণের সুবিধা এবং সরকারি কাজের স্বার্থে হাইকোর্ট উপ-ডাকঘরের গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে এই নৈশকালীন ডাকঘর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোস্টমাস্টার জেনারেল (মেট্রোপলিটন সার্কেল, ঢাকা) বরাবর পাঠানো ওই পত্রে দ্বিতীয় শিফট চালু করার পর পরবর্তী তিন মাসের ‘ভ্যালু রিটার্ন’ সম্বলিত প্রতিবেদন অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড এস এম আরিফ মন্ডল ডাক অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছিলেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেছিলেন, উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ আদেশ ও আইনজীবীদের জরুরি চিঠিপত্র দ্রুত আদান-প্রদানের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি সান্ধ্যকালীন বা ‘বি-গ্রেড’ ডাকসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই দ্বিতীয় শিফট চালু হওয়ার ফলে প্রতি কার্যদিবসে রাত সাড়ে আটটা পর্যন্ত গ্রাহক সেবা গ্রহণ করা যাবে।

এর ফলে, বিচারপ্রার্থী জনসাধারণের কাছে অতি দ্রুত আইনি চিঠিপত্র পাঠানো সম্ভব হবে। ফৌজদারি মামলায় উচ্চ আদালতের দেওয়া জামিনের আদেশগুলো দ্রুততম সময়ে সংশ্লিষ্ট জেলা জজ আদালতে পৌঁছাবে। অনলাইনে জামিনের আদেশ পাঠানো হলেও দাপ্তরিক প্রক্রিয়ায় ডাকযোগের মূল আদেশের গুরুত্ব অপরিসীম; নতুন এই ব্যবস্থার ফলে ডাকযোগে আদেশ পৌঁছাতে আর বিলম্ব হবে না। দ্রুত ডাকসেবা নিশ্চিত হওয়ায় একজন নিরাপরাধ মানুষ উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত জেলখানা থেকে মুক্তি পাবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর

আপডেট টাইম : ০৩:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬