ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ডেঙ্গুতে আরও ২ জনের মৃ/ত্যু

শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে কাজ করছে সরকার : সালাহউদ্দিন

 স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় দক্ষতায় উন্নীত করতে সরকার শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করে বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কাজ করছে।

মন্ত্রী আজ  বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের  সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার অটো-প্রমোশন চালু এবং নকলের ব্যাপক সুযোগের মতো প্রথা চালু করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল।’

তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা এটিকে পুনর্গঠন ও উন্নত করার জন্য কাজ করছি, যদিও এই প্রক্রিয়ায় সময় লাগবে।’

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মানসম্মত, প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং ব্যবহারিক জ্ঞান নিশ্চিত করার মাধ্যমে শিক্ষা খাতকে আধুনিকীকরণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, যাতে বিশ্বমঞ্চে তাদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পায়।

ছাত্রদের সাম্প্রতিক প্রতিবাদ বা বিক্ষোভ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হয়েছে। এতে ঘটনাগুলো নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এ বছর স্থানীয় সরকার নির্বাচন আয়োজন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা স্থানীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম

শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে কাজ করছে সরকার : সালাহউদ্দিন

আপডেট টাইম : ০৩:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬