ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

ইরানের ১০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

জর্ডানের সেনাবাহিনী শনিবার জানিয়েছে, তারা  জর্ডানের দিকে ধেয়ে আসা ইরানের ১০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় জর্ডানের সেনাবাহিনী।

তেহরান যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন মিত্র দেশগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার মধ্যেই জর্ডান এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এক বিবৃতিতে জর্ডানের সেনাবাহিনী জানায়, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা ১০টি ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে প্রতিহত করেছে। এসব ক্ষেপণাস্ত্র জর্ডানের ভূখণ্ড লক্ষ্য করে নিক্ষেপ করেছিল ইরান।’

সেনাবাহিনী আরও জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

ইরানের ১০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

আপডেট টাইম : ০১:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬