ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ব্যবসার স্থান যেন এডিস মশার জন্মস্থান না হয় পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ : ভূমিমন্ত্রী টাঙ্গাইলের তাঁত শিল্পকে বাঁচাতে তাঁতিদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে: পাট প্রতিমন্ত্রী ক্যাশলেস অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ‘বাংলা কিউআর’

শান্তিপূর্ণ পরিবেশে পজেটিভ পিরোজপুরের নির্বাচন ২৬ অনুষ্ঠিত নতুন নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

‎পিরোজপুর, ১ আগস্ট:

অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’-এর কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পিরোজপুর শহরের সাঈদী ফাউন্ডেশনের বিপরীতে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

‎দুই ঘণ্টাব্যাপী এ নির্বাচনে সংগঠনের ১৫ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

‎নির্বাচনে দায়িত্ব পালন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম শেখ এবং পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল লুৎফর রহমান।

‎ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে সভাপতি পদে অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি নাঈম তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক পদে ফয়সাল শেখ নির্বাচিত হন।

‎নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পজেটিভ পিরোজপুরকে আরও জনকল্যাণমূলক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে নিতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমাজসেবা মুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম

শান্তিপূর্ণ পরিবেশে পজেটিভ পিরোজপুরের নির্বাচন ২৬ অনুষ্ঠিত নতুন নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

আপডেট টাইম : ০২:২৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬