ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পিরোজপুরের ভান্ডারী উপজেলার ধাওয়া ইউনিয়ন সভাপতি উপরে উপজেলা যুবদল সেক্রেটারি শামীমের নেতৃত্বে হামলা জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান অস্ট্রেলিয়া সফরের আগে উদ্বোধনী জুটি নিয়ে চিন্তায় বাংলাদেশ ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, তীব্র নিন্দা  ও প্রতিবাদ- জামায়াত বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল অসহায় বৃদ্ধকে শুকনো খাবার ও ব্যক্তিগত সহায়তা দিলেন শাহজাদপুর ইউএনও সাবরিনা শারমিন

মেসির ফেরার ম্যাচে কলম্বাস ক্রুর সঙ্গে ২-২ গোলে ড্র ইন্টার মায়ামির

 বিশ্বকাপের দায়িত্ব শেষে শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) ফিরেছেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে তিনি মায়ামির জার্সিতে মাঠে নামেন।

যদিও কলম্বাস ক্রুর সঙ্গে ২-২ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তার দলকে।

স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হারের দুই সপ্তাহ পর আবার মাঠে ফিরলেন মেসি।

মায়ামির নিউ স্টেডিয়ামে সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যে ৫৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

তবে প্রত্যাবর্তনটি গোল দিয়ে স্মরণীয় করে রাখতে পারেননি মেসি। দুবার গোলের লক্ষ্যে শট নিলেও দুটিই বাইরে চলে যায়।

১৬তম মিনিটে উরুগুয়ের লুইস সুয়ারেজ গোল করে মায়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। গত চার ম্যাচে এটি ছিল তার সপ্তম গোল।

৩৪তম মিনিটে মায়ামির সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার  ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে সমতায় ফেরে কলম্বাস ক্রু।এরপর সুয়ারেজের পাস থেকে নোয়াহ অ্যালেন হেডে গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ফলে বিরতিতে এগিে থেকেই মাঠ ছাড়ে মিয়ামি।

তবে কলম্বাসের হয়ে অভিষেকেই গোল করে দলকে সমতায় ফেরান স্পেনের রিয়াল সোসিয়েদাদ থেকে আসা মিডফিল্ডার ব্রাইস মেন্দেস। ৮৪তম মিনিটে ফ্রি-কিক থেকে বাঁকানো শটে তিনি গোলটি করেন।

এই ড্রয়ের ফলে মায়ামির টানা ছয় ম্যাচের জয়ের ধারা থেমে গেল। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানেই রয়েছে তারা। শীর্ষে থাকা ন্যাশভিলও ডিসি ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।

ওয়েস্টার্ন কনফারেন্সে লস অ্যাঞ্জেলেস এফসি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস যৌথভাবে শীর্ষে রয়েছে।

ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে দুই দল ১-১ গোলে ড্র করেছে।

বিশ্বকাপের পর এমএলএস ফেরার পরও দারুণ ছন্দে রয়েছেন সন হিউং-মিন। চার ম্যাচে চার গোলের ধারাবাহিকতা ধরে রেখে ৩৭তম মিনিটে লস অ্যাঞ্জেলেসকে এগিয়ে দেন তিনি।

ভ্যাঙ্কুভারের জার্মান তারকা থমাস মুলার ৭৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান।

বিশ্বকাপের নকআউট পর্বে দক্ষিণ কোরিয়ার জায়গা না পাওয়ার ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি সমালোচনার শিকার হওয়া সাবেক টটেনহ্যাম তারকা সন বুধবার এমএলএস অল-স্টার ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

মেসির ফেরার ম্যাচে কলম্বাস ক্রুর সঙ্গে ২-২ গোলে ড্র ইন্টার মায়ামির

আপডেট টাইম : ০২:৩৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬