ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার যুদ্ধ বন্ধে ‘নতুন প্রস্তাব’ নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয়দের আলোচনা ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সত্য প্রকাশে আপসহীন সাংবাদিক হাফিজুর রহমান, ৩০ বছরে পদার্পণে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত   ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন জাহিদ’র সমর্থনে গনসংযোগ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন ইইউর দীর্ঘমেয়াদি বাজেট নিয়ে ফ্রান্স-জার্মানির বিরোধ যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে তেল সরবরাহের কথা ট্রাম্পকে জানিয়েছেন পুতিন: ক্রেমলিন

মাদক ছেড়ে মাঠে চলো, খেলাধুলায় জীবন গড় !

মোঃসুজন আহমেদঃ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

“মাদক ছেড়ে মাঠে চলো, খেলাধুলায় জীবন গড়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৪ নম্বর কয়ড়া ইউনিয়নের কৃতি সন্তান, কয়ড়া ইউনিয়ন বিএনপির নেতা, উল্লাপাড়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ সরকার রাখালগাছা, কয়ড়াসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের খেলার মাঠে তরুণ খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করেছেন।

এ সময় তিনি খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সময়ে মাদকাসক্তি, কিশোর অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে প্রতিটি এলাকায় খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি।

সন্তোষ সরকার বলেন, “আমি চাই কয়ড়া ইউনিয়নের প্রতিটি গ্রামের মাঠ আবার প্রাণ ফিরে পাক। আমাদের ছেলেরা মোবাইল ও মাদকের নেশা ছেড়ে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হোক। তরুণদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব।”

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কয়ড়া ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট, নিরাপদ, মাদক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়নে পরিণত করতে নিরলসভাবে কাজ করবেন। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং সংস্কার, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারী ও যুব উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের প্রতিটি সেবা স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে তাঁর অঙ্গীকার। পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সম্প্রীতির কয়ড়া ইউনিয়ন গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।ফুটবল বিতরণ কর্মসূচিতে বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী, তরুণ খেলোয়াড়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, খেলাধুলার সরঞ্জাম বিতরণের মাধ্যমে তরুণদের মাঠমুখী করার এ ধরনের উদ্যোগ সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি করবে এবং যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

মাদক ছেড়ে মাঠে চলো, খেলাধুলায় জীবন গড় !

আপডেট টাইম : ০৩:০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬