মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধিঃ
বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এক বিবৃতিতে বলেন,সম্প্রতি সেনাবাহিনী প্রধানের পদে থেকে ইসলামের নামে চলমান বিভিন্ন মত পথ দল মতবাদ নিয়ে কোনো এক বিতর্কিত পক্ষের পক্ষে কথা বলা বাঁ ধর্মের নামে বিতর্কিত ফতোয়াবাজি করা মারাত্মক অন্যায় এবং ধর্ম ও রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক বলে তিনি এই মত প্রকাশ করেন। আল্লামা ইমাম হায়াত বলেন, সেনাবাহিনী প্রধান কোনো বিশেষ দল মতবাদ গোষ্ঠীর হয়ে কথা বলার জন্য নন, ইসলামের নামে অনেক পরস্পর বিপরীত ধারা আছে। জনগণের সবার প্রতিষ্ঠান সেনাবাহিনী প্রধানের পদে থেকে ধর্মের নামে বিতর্কিত ফতোয়াবাজি করা মারাত্মক অন্যায় এবং ধর্ম ও রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক।
আল্লামা ইমাম হায়াত বলেন, শরিয়ত বেদাআত ইত্যাদির সঠিক ধারার বিপরীত অনেক অপব্যাখা ও অপপ্রয়োগ এবং বিভ্রান্তি ও বিতর্ক আছে।ইসলামের নামে ইসলামের আসল ধারার বিপরীত অনেক বাতিল মতবাদ আছে যারা ঈমানী বিষয়কে শিরিক বেদাআত বলে এবং শিরিক কুফর খুন জুলুম মুলুকিয়ত ধর্ষণ বলাৎকারকে ধর্মের নামে চালায়। জনগণের সবার প্রতিষ্ঠান সেনাবাহিনী প্রধানের পদে থেকে ধর্মের নামে বিতর্কিত ফতোয়াবাজি করা মারাত্মক অন্যায় এবং ধর্ম ও রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক।
আল্লামা ইমাম হায়াত বলেন, ওয়াবিবাদ মওদুদিবাদ সালাফিবাদ ইসলামের ইসলামের ছদ্মনামে কুফরি বেদাআত। ইসলামী রাষ্ট্রের নামে জংগীবাদ সন্ত্রাসবাদ সাম্প্রদায়িক স্বৈররাজনীতি দলীয় বাতিল মতবাদ চাপিয়ে দিয়ে একক গোষ্ঠবাদি স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার মত কুফরি বেদাআত আর কিছু নেই। তাই শরিয়ত বেদাআত নিয়ে কথা বলতে হলে সেনাবাহিনী প্রধানের পদ থেকে পদত্যাগ করে বলা উচিত। জনগণের সবার প্রতিষ্ঠান সেনাবাহিনী প্রধানের পদে থেকে ধর্মের নামে বিতর্কিত ফতোয়াবাজি করা মারাত্মক অন্যায় এবং ধর্ম ও রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক। ইসলামের নামে চলমান বিভিন্ন বিপরীত ধারার কোনো বিশেষ বিতর্কিত দল মতবাদ গোষ্ঠীর ভাষায় কথা বলা বা কোনো বিতর্কিত মতবাদের পক্ষে কথা বলা সেনাপ্রধানের জন্য মোটেই সমীচীন নয়। শরিয়ত বেদাআত নিয়ে কথা বলতে হলে সেনাবাহিনী প্রধানের পদ থেকে পদত্যাগ করে বলা উচিৎ। সেনাবাহিনী প্রধান কোনো বিশেষ দল মতবাদ গোষ্ঠীর হয়ে কথা বলার জন্য নন,উনার জানা উচিৎ ইসলামের নামে অনেক পরস্পর বিপরীত ধারা আছে।
তিনি বলেন, আমরা ইসলামের আসল ধারার প্রতিনিধিত্বশীল বিশ্ব সংগঠন বিশ্ব সুন্নী আন্দোলন World sunni movement সেনাপ্রধানকে ফতোয়াবাজি থেকে বিরত থাকার এবং ওয়াবিবাদ সালাফিবাদ মওদুদিবাদ তালেবান জংগীবাদ উগ্রবাদের প্রশ্রয় থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। সেনাবাহিনী প্রধানের পদে থেকে ইসলামের নামে চলমান বিভিন্ন মত পথ দল মতবাদ নিয়ে কোনো এক বিতর্কিত পক্ষের পক্ষে কথা বলা সেনাবাহিনী প্রধানের জন্য অন্যায় অনধিকার এবং দ্বীন ও রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক। ওয়াবিবাদ সালাফিবাদ মওদুদিবাদ তালেবান কুফরি চক্র ঈমানকে বেদাআত বলে এবং কুফর হারাম বেদাআতকে নিজেদের মনগড়া শরিয়তের নামে চালিয়ে দেয়। ধর্মের নামে নিজেদের কুফর খুন জুলুম ধর্ষণ বলাৎকার মুলুকিয়ত সব অন্যায় অবিচার অপরাধ চালায়। ইসলামী রাজনীতির নামে দলীয় কুফরি মতবাদ কায়েম করে রাষ্ট্র জবরদখল করার ষড়যন্ত্র করে। ইসলামের নির্দেশিত রাজনৈতিক দিকদর্শন ইসলামের নামে রাষ্ট্র নয় মানবতার রাষ্ট্র।
আল্লামা ইমাম হায়াত বলেন, সত্য ও মানবতার মুক্তির উৎস রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত মানবতার রাষ্ট্র মানে রাষ্ট্র এক ধর্ম এক জাতি এক মতবাদ এক গোষ্ঠীর নয় সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন খেলাফতে ইনসানিয়াতstate and world of universal humanity based on authority of every life irrespective of faith without any materialistic discrimination beyond all inequality and borders given by kind Allah and his beloved holy Rasul sallallahu alaihi wa alihi wa sallam.
আর্মি_ইসলামিক_ইনস্টিটিউটের_নামে ইসলামের শান্তিময় মানবিক গণতান্ত্রিক আসল ধারার শত্রু ওয়াবি মদুদি সালাফি তালেবান খুনি জংগীবাদি উগ্রবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতির কুফরি ইনস্টিটিউট হবে। ইসলামের আসল ধারার বিরুদ্ধে শুধু আরেকটা বিষফোঁড়া নয় টাইমবোমা হয়ে দাঁড়াবে। কারন ওয়াবি মদুদি সালাফি তালেবান খুনি জংগীবাদি কাফের মোল্লারাই ওটার মূলে থাকবে।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 






















