ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সীগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে ৮৩,৪৮,৮৩৬৯ টাকা ভূমি উন্নয়ন কর আদায় গাজীপুরের কালিয়াকৈরে পার্কিং করা গাড়িতে আগুন  ফেলে রাখা ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা কালীগঞ্জে তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে ,,,,,,,,,,,,,,,, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমামুল হাসান হেলালের শুভ জন্মদিন অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী মজিবুর আজ পথে বসেছেন কান্না কন্ঠে বলেন রোমে কারিগরি ত্রুটির কারণে বিলম্বিত বিমানের BG306 ও BG305 ফ্লাইট, যাত্রীদের হোটেলে রাখা হয়েছে

দেশের পর্যটনকে খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার : পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, দেশের পর্যটন খাতকে জনপ্রিয় করতে কাজ শুরু করেছে সরকার। এই লক্ষ্যে দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট নিয়ে কাজ করছি আমরা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আজ শুক্রবার বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

নাটোরের উত্তরা গণভবনকে দেশের ঐতিহ্য হিসেবে উল্লখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরা গণভবনে মন্ত্রিসভার বৈঠক করেছেন। পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়াও মন্ত্রিসভার বৈঠক করেছেন। আশা করছি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও উত্তরা গণভবনে আসবেন এবং নাটোরের উন্নয়নের রুপরেখা প্রদান করবেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, নাটোরসহ দেশের সম্ভাবনাময় প্রতিটি স্থানেই পর্যটন হাব তৈরী করতে চাই। এজন্যে ১ হাজার ৪৯৮টি স্পটকে চিহ্নিত করেছি আমরা। পর্যায়ক্রমে এসব স্পটগুলোকে পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করবো আমরা। পর্যটন স্পটের উন্নয়নের পাশাপাশি পর্যটকদের আবাসন, চিকিৎসা ইত্যাদি সুবিধা প্রদানের বিষয়গুলোও হাবের অন্তর্ভূক্ত থাকবে।

আফরোজা খানম আরো বলেন, ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালুর বিষয়টিও আমরা বিবেচনায় নিয়েছি। সম্ভাবনাময় সকল ক্ষেত্রের উন্নয়ন নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সবসময় মানুষের কাছে যাচ্ছি। তাদের সেবা প্রাপ্তিকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। তাদের জীবনমান উন্নয়নে কাজ করছি।

নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. রহিম নেওয়াজ এ সময় উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী পরে মিনি কক্সবাজার খ্যাত হালতি বিল পরিদর্শন করেন। তিনি পাটুল বট তলায় স্থানীয় বিএনপি’র উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং দিঘাপতিয়া ও খোলাবাড়িয়াতে দু’টি পথসভায় বক্তব্য রাখেন। সন্ধ্যায় তিনি নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে ৮৩,৪৮,৮৩৬৯ টাকা ভূমি উন্নয়ন কর আদায়

দেশের পর্যটনকে খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার : পর্যটনমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬