ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে আজ বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ চাঁদপুরে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল দেশের যেকোনো প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার ঘোষণা করেছো আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট  তাহিরপুর নাশকতার চেষ্টা,জয় বাংলা শ্লোগান,আটক তিন,৩ চেয়ারম্যান সহ ৮৫ জনের নামে মামলা শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর, দূরত্ব বাড়ল ট্রাম্পের সঙ্গে

হামাসের সমর্থন পাওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা পরিকল্পনা রোববার প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মতপার্থক্য আরও স্পষ্ট হল। এদিকে ঘনিয়ে আসা নির্বাচনের আগে নিজ দলের সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন নেতানিয়াহু। খবর বার্তা সংস্থা এএফপি’র।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে পরিকল্পনাটি নিয়ে সমালোচনা করে আসছিলেন নেতানিয়াহু। এমনকি ইসরাইলকে তাৎক্ষণিকভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে নাÑএমন আশ্বাস পাওয়ার পরও ডানপন্থি মিত্রদের চাপের মুখে শেষ পর্যন্ত তিনি প্রকাশ্যেই চুক্তিটির বিরোধিতা করেন। জুলাইয়ের শেষ দিকে হামাস যে ১৫ দফা পরিকল্পনায় সম্মতি দিয়েছিল, সেটি উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘ইসরাইল ১৫ দফার এই নথি প্রত্যাখ্যান করছে।’

তিনি মন্ত্রিসভার বৈঠকে বলেন, হামাস প্রকৃত অর্থে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনী গাজা থেকে কোনো সেনা প্রত্যাহার করবে না। একই সঙ্গে ইসরাইলি সেনা ও নাগরিকদের জন্য হুমকি মোকাবিলা অব্যাহত থাকবে। গাজা চুক্তিকে শান্তির পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করা ট্রাম্পকে নেতানিয়াহু  ‘হোয়াইট হাউসে আমাদের সবচেয়ে বড় বন্ধু’ বলে উল্লেখ করেন। তবে, একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, প্রয়োজন হলে ট্রাম্পের সঙ্গে মতবিরোধেও যেতে প্রস্তুত তিনি।

নেতানিয়াহু বলেন, ‘তাদের কিছু প্রস্তাব রয়েছে; এর কিছু আমাদের কাছে গ্রহণযোগ্য, আবার কিছু গ্রহণযোগ্য নয়। এসব বিষয়ে কীভাবে নিজেদের অবস্থানে অটল থাকতে হয়, তা আমরা জানি। ইসরাইলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে কয়েকটি জনমত জরিপে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমান সমান অবস্থানে রয়েছেন বা পিছিয়ে আছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ভয়াবহ হামলার পর গাজা যুদ্ধ শুরুর পর এটিই দেশটির প্রথম নির্বাচন।

জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর ডানপন্থি সমর্থকদের মধ্যে গাজা পরিকল্পনাটি জনপ্রিয় নয়। তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থি সদস্যরাও পরিকল্পনাটি বাতিল করার জন্য তাকে চাপ দিয়ে আসছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চতুর্থ সভা বসছে আজ

গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর, দূরত্ব বাড়ল ট্রাম্পের সঙ্গে

আপডেট টাইম : ১২:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬