ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ বাঁধনের ওপর হামলার বিষয়টি ইতালীয় কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন মিশ্র ত্বকের যত্নে করণীয় মানুষ অপমানের স্মৃতি সহজে ভুলতে পারে না কেন নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

রুহুল কবির রিজভীর সঙ্গে বিএনপির কান্ডারী গাজী কামরুজ্জামান শুভ্রর সৌজন্য সাক্ষাৎ

‎জাকির ফরাজীঃ

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পিরোজপুর সদর থানা বিএনপির কান্ডারী গাজী কামরুজ্জামান শুভ্র।

‎গাজী কামরুজ্জামান শুভ্র পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহ-সভাপতি মরহুম গাজী নুরুজ্জামান বাবুলের সন্তান।

‎আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পিরোজপুর সদর থানা বিএনপির পক্ষ থেকে গাজী কামরুজ্জামান শুভ্র ভারপ্রাপ্ত মহাসচিবকে পুষ্পস্তবক অর্পণ করে অভিনন্দন ও শ্রদ্ধা জানান।

‎সাক্ষাৎকালে পিরোজপুর সদর থানা বিএনপির বর্তমান সাংগঠনিক অবস্থা, স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট এবং দলীয় কর্মসূচি জোরদার করার বিষয়ে আলোচনা হয়। ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী পিরোজপুরে তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

‎সাক্ষাৎ শেষে গাজী কামরুজ্জামান শুভ্র জানান, জ্যেষ্ঠ নেতৃত্বের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় তিনি অনুপ্রাণিত। কেন্দ্র প্রদত্ত বার্তা অনুযায়ী পিরোজপুর সদর থানা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহকে সুসংগঠিত করে সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান

রুহুল কবির রিজভীর সঙ্গে বিএনপির কান্ডারী গাজী কামরুজ্জামান শুভ্রর সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : ০৬:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬