ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত টেস্টে প্রথমবারের মতো চার পেসার নিয়ে খেলতে নামল বাংলাদেশ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বার্ধক্যের যত্ন কি শুধু মেয়েদের দায়িত্ব? পরিবার, ভালোবাসা ও লিঙ্গবৈষম্যের কঠিন বাস্তবতা চুল লম্বা করার ৮ কার্যকর উপায় সাংবাদিক শেখ মেরাজের ওপর হামলায় ডিজাবের তীব্র নিন্দা ন্যূনতম মজুরি: শ্রমিক-মালিকপক্ষের প্রস্তাবে বড় ব্যবধান, সভা চলছে মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রে/প্তার

ফ্লাইদুবাইয়ে বিমানে হামলার পর প্রথম ইসরাইলি প্রত্যাবাসন ফ্লাইটের তেল আবিবে অবতরণ

 ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে হামলার ঘটনার পর সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরাইলিদের দেশে ফেরানোর প্রথম ফ্লাইটটি শনিবার ভোরে তেল আবিবে অবতরণ করেছে।

ইসরাইলের বিমানবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার দুবাই-তেল আবিব রুটে ঘটে যাওয়া ঘটনায় বিমানটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পাওয়ার পর, এ প্রত্যাবাসন ফ্লাইটটি দেশে ফিরল।

ইসরাইলি গণমাধ্যম ফ্লাইটটিকে প্রত্যাবাসন ফ্লাইট হিসেবে উল্লেখ করেছে।

তেলআবিব থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

ফ্লাইদুবাইয়ের ওই ঘটনায় কর্মকর্তারা জানান, বিমানের ভারতীয় পাইলটকে তার সহকারী পাইলট হামলা করেন। তবে পাইলট ককপিটের দরজা খুলতে সক্ষম হন। পরে যাত্রী ও ক্রুরা হামলাকারীকে কাবু করে এবং বিমানটিকে সৌদি আরবে জরুরি অবতরণ করানো হয়।

সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। হামলাকারীর উদ্দেশ্য এখনো নিশ্চিত করা হয়নি। তবে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের নেতারা হামলাটির সঙ্গে ইসলামপন্থী উগ্রবাদী বা ইরানের সংশ্লিষ্টতার সম্ভাবনার কথা বলেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শার্শায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ফ্লাইদুবাইয়ে বিমানে হামলার পর প্রথম ইসরাইলি প্রত্যাবাসন ফ্লাইটের তেল আবিবে অবতরণ

আপডেট টাইম : ০১:২০:০১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬