ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে হামলার ঘটনার পর সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরাইলিদের দেশে ফেরানোর প্রথম ফ্লাইটটি শনিবার ভোরে তেল আবিবে অবতরণ করেছে।
ইসরাইলের বিমানবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার দুবাই-তেল আবিব রুটে ঘটে যাওয়া ঘটনায় বিমানটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পাওয়ার পর, এ প্রত্যাবাসন ফ্লাইটটি দেশে ফিরল।
ইসরাইলি গণমাধ্যম ফ্লাইটটিকে প্রত্যাবাসন ফ্লাইট হিসেবে উল্লেখ করেছে।
তেলআবিব থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।
ফ্লাইদুবাইয়ের ওই ঘটনায় কর্মকর্তারা জানান, বিমানের ভারতীয় পাইলটকে তার সহকারী পাইলট হামলা করেন। তবে পাইলট ককপিটের দরজা খুলতে সক্ষম হন। পরে যাত্রী ও ক্রুরা হামলাকারীকে কাবু করে এবং বিমানটিকে সৌদি আরবে জরুরি অবতরণ করানো হয়।
সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। হামলাকারীর উদ্দেশ্য এখনো নিশ্চিত করা হয়নি। তবে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের নেতারা হামলাটির সঙ্গে ইসলামপন্থী উগ্রবাদী বা ইরানের সংশ্লিষ্টতার সম্ভাবনার কথা বলেছেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 























