ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড আবুধাবিতে বিলাসবহুল ভিলা কিনলেন হালান্ড ১ম বিভাগ হকি লীগে ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ এসসি’র জয় জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়তে বাংলাদেশকে সহায়তা দেবে ইউএনডিপি: জনপ্রশাসন উপদেষ্টা জুলাই যোদ্ধা শাহিনের পুনর্বাসনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ৯ হাজার রানের ক্লাবে লিটন সিভাসু’তে ২৫ সমবায়ী দই-মাখন-পনির তৈরি প্রশিক্ষণ নিচ্ছেন ধধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

১ম বিভাগ হকি লীগে ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ এসসি’র জয়

 মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ ১ম বিভাগ হকি লীগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম ম্যাচে পিডব্লিউডিকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছে ওয়ান্ডারার্স ক্লাব এবং দ্বিতীয় ম্যাচে ফরাশগঞ্জ এসসি ১-০ গোলে ওয়ারী ক্লাবের বিরুদ্ধে জয়লাভ করেছে।

দিনের শুরুতে ওয়ান্ডারার্স ক্লাব ও পিডব্লিউডি-র মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শুরুতেই আক্রমণাত্মক খেলে ম্যাচের ৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ওয়ান্ডারার্স ক্লাবকে এগিয়ে দেন জন। এরপর ম্যাচের ১৫ মিনিটে পিডব্লিউডির শুভ একটি চমৎকার ফিল্ড গোল করে খেলায় ১-১’এ সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৩৫ মিনিটে ওয়ান্ডারার্স ক্লাবের নূর আলম এবং ৪০ মিনিটে ইয়ামিন দুটি অনবদ্য ফিল্ড গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। খেলার একেবারে শেষ মুহূর্তে (৫৯ মিনিটে) পিডব্লিউডির পক্ষে তারেক ব্যবধান কমালেও তা দলের পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না। ফলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়ান্ডারার্স ক্লাব।

দিনের দ্বিতীয় ম্যাচে ওয়ারী ক্লাবের মুখোমুখি হয় ফরাশগঞ্জ এসসি। ম্যাচের শুরু থেকে রক্ষণাত্মক ও কৌশলী খেলার কারণে প্রথম তিন কোয়ার্টার পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। অবশেষে ডেডলক ভাঙেন ফরাশগঞ্জ। ম্যাচের ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন আব্দুল্লাহ জারিফ। শেষ পর্যন্ত ওয়ারী গোল পরিশোধ করতে ব্যর্থ হলে ১-০ গোলের জয় নিশ্চিত করে ফরাশগঞ্জ এসসি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড

১ম বিভাগ হকি লীগে ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ এসসি’র জয়

আপডেট টাইম : ০৮:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬