ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প অবশেষে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার, নেয়া হচ্ছে হাসপাতালে ঝাড়ফুঁকের আড়ালে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অধ্যক্ষ গ্রেপ্তার পঞ্চমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন গিল জার্মান পর্যটকের উদ্ধারকৃত ল্যাপটপ হস্তান্তর করলো পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত অক্টোবরের ১৩ দিনে ডেঙ্গুতে ৭১ মৃত্যু, ২৪ ঘণ্টায় ৯ ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: চীন ও রাশিয়া ইরানকে সহযোগিতা করছে বলে বিশ্বাস করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যুক্তি দিয়েছেন, তেহরানকে সাহায্য করলে দুই দেশেরই অনেক বড় ক্ষতির ঝুঁকি রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

মার্কিন সেনাদের ওপর হামলা চালানোর জন্য চীন ও রাশিয়ার বিভিন্ন সংস্থা ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে— এমন প্রতিবেদন প্রকাশের পর চাপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করছে— এমন বক্তব্যের জবাবে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘যদি তারা সহায়তা করেও থাকে, তবে তা খুবই সীমিত পর্যায়ে। তবে আমি মোটেও বিশ্বাস করি না যে তারা তা করছে।’

তিনি আরও লেখেন, ‘তাদের হারানোর মতো অনেক কিছু আছে। আর আমরা বিষয়টি জানতে পারব, খুব দ্রুতই জানতে পারব!’

এর আগে গত জুলাইয়ে ট্রাম্প বলেছিলেন, চীন ও রাশিয়া ইরানের কাছে অস্ত্র বিক্রি করছে বলে তিনি বিশ্বাস করেন না।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছিলেন, দেশ দুটি এমনটি করলে তাদের জন্য তা ‘খুব খারাপ’ হবে।

যুক্তরাষ্ট্রের মিত্রদের তুলনায় চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতি ট্রাম্পকে প্রায়ই তুলনামূলক নমনীয় অবস্থান নিতে দেখা গেছে।
বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলোর নেতা হিসেবে তাদের সম্মান করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী

আমার বিশ্বাস হয় না চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে: ট্রাম্প

আপডেট টাইম : ০৭:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬