মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

২৫ মিনিট লিফটে আটকা পোপ

  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৩২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয় বিশ্বের দেশগুলোর মত উন্নত শ্রেণির দেশেও এখন বৈদ্যুতিক বিপর্যয় ঘটে ভাবা যায়! সম্প্রতি এমন একটি ঘটনা ঘটলো আয়তনে ছোট দেশ ভ্যাটিকান। দেশটিতে বৈদ্যুতিক বিপর্যয়ের কারণে রোববার (১লা সেপ্টেম্বর) লিফটের ভেতরে ২৫ মিনিট আটকা পড়েছিলেন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

এ সময় লিফটের ভেতরে অন্ধকারে তিনি একাই দাঁড়িয়ে ছিলেন। তার সঙ্গে কেউ ছিলো না বলে জানা গেছে। পরে ফায়ার ব্রিগেডের সদস্যরা পোপের আটকা পড়ার বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করেন। পরে পোপ নিজেই লিফটে আটকা পড়ার বিষয়টি ব্যাখ্যা করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, রোববার সেন্ট পিটার্স স্কয়ারে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিলো পোপের। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে প্রায় আধা ঘণ্টা দেরিতে সেখানে আসেন তিনি।

এরপর পোপ তার দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করেন। এ সময় তিনি বলেন, ২৫ মিনিটের জন্য ভ্যাটিকানের একটি লিফটে আটকে ছিলেন তিনি এবং তাকে ফায়ার ব্রিগেডের সদস্যরা উদ্ধার করেন। অনুষ্ঠানে ঠিক সময়ে উপস্থিত না হতে পেরে ক্ষমা প্রার্থনা করেন এবং পোপ বলেন, ‘আমাকে আপনার ক্ষমার দৃষ্টিতে দেখুন। আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য ফায়ার ব্রিগেডের সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com