ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জান্নাতুল সোনিয়া হালিম সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব নিয়ে নতুন মামলায় বিচারের মুখোমুখি মেটা ও স্ন্যাপ নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলসোনারো ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জান্নাতুল সোনিয়া হালিম ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘন্টায় ডিএমপির ২,৪৪৬ মামলা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে জলবায়ু পরিবর্তনকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার আহ্বান ল্যানসেটের মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের ঢাকায় আরও একটি ই-পারিবারিক আদালত চালু হচ্ছে কাল

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের ‘ফাইনাল’ থেকে ছিটকে গেলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের নির্ধারণী ম্যাচে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। ঘাড়ের অস্বস্তির কারণে কেপটাউনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্মিথের অনুপস্থিতি অস্ট্রেলিয়া দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় তৃতীয় টেস্টে নেমেছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ওই সময়েই স্মিথের অনুপস্থিতির কথা জানান অজি অধিনায়ক প্যাট কামিন্স, ‘আজ সকালে স্মিথ আবারও চেষ্টা করেছিলেন, কিন্তু ঘাড়ের অস্বস্তির কারণে সে স্বাচ্ছন্দ্যবোধ করছিল না। তাই আমাদের বিকল্প খুঁজতে হয়েছে।’

প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া। চার পরিবর্তন নিয়ে তারা একাদশ সাজিয়েছে। দ্বিতীয় টেস্টে ঘাড়ে আঘাত পেয়ে স্মিথ ইনজুরিতে এবং ব্যু ওয়েবস্টার, নিক ম্যাডিনসন ও স্কট বোল্যান্ডকে বসিয়ে নেওয়া হয়েছে কপার কনলি, ক্যামেরন গ্রিন, নাথান লায়ন এবং জশ ইংলিসকে। অথচ ইনিংস ব্যবধানে হারা দ্বিতীয় টেস্টের একমাত্র ইনিংসে বল করে বোল্যান্ড ৫ উইকেট শিকার করেছিলেন।

গেবেরহা টেস্টে হারের পর অবশ্য দলের বাইরে থাকা লায়নকে কেন নেওয়া হয়নি সেই প্রশ্ন উঠেছিল। তাকে জায়গা করে দিতেই শেষ ম্যাচে বাদ পড়লেন বোল্যান্ড। সেই প্রসঙ্গে টসের সময় কামিন্স জানান, ‘বোল্যান্ডকে দলের বাইরে রাখাটা খুবই কঠিন ছিল। সে সত্যিই অসাধারণ একজন খেলোয়াড়। গত সপ্তাহে নাথান লায়নকে বাইরে রাখাটাও কঠিন ছিল, তবে এমন সমস্যা থাকাটা আসলে ভালো লক্ষণ। তবে হ্যাঁ, তাকে সত্যিই দুর্ভাগা বলা যায়।’

২০১৯ সালের (দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান) পর এই প্রথম কেপ টাউনে কোন দল টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে। ২০০৯ সাল থেকে এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা চার টেস্টের তিনটিতেই জিতেছে প্রোটিয়ারা। কেবল হেরেছিল ২০১৪ সালের একটি ম্যাচ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের ‘ফাইনাল’ থেকে ছিটকে গেলেন স্মিথ

আপডেট টাইম : ০৩:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬