ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গেন্ডারিয়ার রেলস্টেশন এলাকার সেই মা/দক আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পু/লিশ উলিপুরে ই/য়া/বা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রে/ফ/তার ২৪ জন নারী হকি গোলরক্ষককে নিয়ে দীর্ঘমেয়াদী অনুশীলন শুরু বাগেরহাটে পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবি শিক্ষা, ভাষা ও গবেষণায় ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বহুমুখী অংশীদারিত্ব জোরদারের আলোচনা ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের প্রথম যাত্রীদের বরণ করে নিল রেল কর্তৃপক্ষ যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত ২৪ জন নারী হকি গোলরক্ষককে নিয়ে দীর্ঘমেয়াদী অনুশীলন শুরু

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের ‘ফাইনাল’ থেকে ছিটকে গেলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের নির্ধারণী ম্যাচে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। ঘাড়ের অস্বস্তির কারণে কেপটাউনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্মিথের অনুপস্থিতি অস্ট্রেলিয়া দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় তৃতীয় টেস্টে নেমেছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ওই সময়েই স্মিথের অনুপস্থিতির কথা জানান অজি অধিনায়ক প্যাট কামিন্স, ‘আজ সকালে স্মিথ আবারও চেষ্টা করেছিলেন, কিন্তু ঘাড়ের অস্বস্তির কারণে সে স্বাচ্ছন্দ্যবোধ করছিল না। তাই আমাদের বিকল্প খুঁজতে হয়েছে।’

প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া। চার পরিবর্তন নিয়ে তারা একাদশ সাজিয়েছে। দ্বিতীয় টেস্টে ঘাড়ে আঘাত পেয়ে স্মিথ ইনজুরিতে এবং ব্যু ওয়েবস্টার, নিক ম্যাডিনসন ও স্কট বোল্যান্ডকে বসিয়ে নেওয়া হয়েছে কপার কনলি, ক্যামেরন গ্রিন, নাথান লায়ন এবং জশ ইংলিসকে। অথচ ইনিংস ব্যবধানে হারা দ্বিতীয় টেস্টের একমাত্র ইনিংসে বল করে বোল্যান্ড ৫ উইকেট শিকার করেছিলেন।

গেবেরহা টেস্টে হারের পর অবশ্য দলের বাইরে থাকা লায়নকে কেন নেওয়া হয়নি সেই প্রশ্ন উঠেছিল। তাকে জায়গা করে দিতেই শেষ ম্যাচে বাদ পড়লেন বোল্যান্ড। সেই প্রসঙ্গে টসের সময় কামিন্স জানান, ‘বোল্যান্ডকে দলের বাইরে রাখাটা খুবই কঠিন ছিল। সে সত্যিই অসাধারণ একজন খেলোয়াড়। গত সপ্তাহে নাথান লায়নকে বাইরে রাখাটাও কঠিন ছিল, তবে এমন সমস্যা থাকাটা আসলে ভালো লক্ষণ। তবে হ্যাঁ, তাকে সত্যিই দুর্ভাগা বলা যায়।’

২০১৯ সালের (দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান) পর এই প্রথম কেপ টাউনে কোন দল টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে। ২০০৯ সাল থেকে এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা চার টেস্টের তিনটিতেই জিতেছে প্রোটিয়ারা। কেবল হেরেছিল ২০১৪ সালের একটি ম্যাচ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের ‘ফাইনাল’ থেকে ছিটকে গেলেন স্মিথ

আপডেট টাইম : ০৩:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬