ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘পর্যটন মেলা, ২০২৬’ শুরু বৃহস্পতিবার  কলাপাড়ায় স্বর্ণের দোকানের কর্মচারী কৃষ্ণ কোটি কোটি টাকার স্বর্ণ চুরি ঘিরে নানা অভিযোগ মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতন: দোষীদের বিচার নিশ্চিতকরণ ও নিরপরাধ শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজন কার্যকর পদক্ষেপ ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার কাল শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ধারা বাহিকতা ধরে রাখতে চান শান্ত বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গেন্ডারিয়ার রেলস্টেশন এলাকার সেই মা/দক আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পু/লিশ উলিপুরে ই/য়া/বা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রে/ফ/তার

বাগেরহাটে পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবি

 জেলার মোংলা বন্দরের পশুর নদীতে ১ হাজার ২শ’ মেট্রিক টন কয়লাবোঝাই ‘এমভি ফুলবাড়ি’ নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

গতকাল সোমবার গভীর রাতে মোংলা বন্দরের পশুর নদীর সুন্দরী কোঠা এলাকায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় এ কার্গো জাহাজটি ডুবে যায়।

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের কর্মচারীরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এম ভি ইয়াস জুপিটার’ থেকে কয়লাবোঝাই করে মোংলায় আসছিল ‘এমভি ফুলবাড়ি’ জাহাজটি। পথিমধ্যে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামের অন্য একটি তেলবাহী ট্যাংকার ‘এমভি ফুলবাড়ি’ জাহাজকে ধাক্কা দিলে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন।

এদিকে, দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলী যাওয়ার কথা ছিল। তবে কার্গো জাহাজটি পশুর চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় মূল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বাসসকে জানান, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষ দ্রুত জাহাজ তোলার ব্যবস্থা গ্রহণ করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘পর্যটন মেলা, ২০২৬’ শুরু বৃহস্পতিবার

বাগেরহাটে পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবি

আপডেট টাইম : ০৪:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬