রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম।
কুড়িগ্রামের উলিপুরে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে বছিরন বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন পার হওয়ার সময় চিলমারীগামী রমনা লোকাল ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উলিপুর থানার ওসি শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরে লালমনিরহাট রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















