ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রে/ফতার ২৮ অক্টোবর স্মরণে ঊলিপুরে জামায়াতের গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম যশোর জেলা যুবদলের উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জান্নাতুল সোনিয়া হালিম সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব নিয়ে নতুন মামলায় বিচারের মুখোমুখি মেটা ও স্ন্যাপ নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলসোনারো ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জান্নাতুল সোনিয়া হালিম

বাগেরহাটে পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবি

 জেলার মোংলা বন্দরের পশুর নদীতে ১ হাজার ২শ’ মেট্রিক টন কয়লাবোঝাই ‘এমভি ফুলবাড়ি’ নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

গতকাল সোমবার গভীর রাতে মোংলা বন্দরের পশুর নদীর সুন্দরী কোঠা এলাকায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় এ কার্গো জাহাজটি ডুবে যায়।

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের কর্মচারীরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এম ভি ইয়াস জুপিটার’ থেকে কয়লাবোঝাই করে মোংলায় আসছিল ‘এমভি ফুলবাড়ি’ জাহাজটি। পথিমধ্যে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামের অন্য একটি তেলবাহী ট্যাংকার ‘এমভি ফুলবাড়ি’ জাহাজকে ধাক্কা দিলে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন।

এদিকে, দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলী যাওয়ার কথা ছিল। তবে কার্গো জাহাজটি পশুর চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় মূল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বাসসকে জানান, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষ দ্রুত জাহাজ তোলার ব্যবস্থা গ্রহণ করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রে/ফতার

বাগেরহাটে পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবি

আপডেট টাইম : ০৪:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬