ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রে/ফতার ২৮ অক্টোবর স্মরণে ঊলিপুরে জামায়াতের গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম যশোর জেলা যুবদলের উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জান্নাতুল সোনিয়া হালিম সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব নিয়ে নতুন মামলায় বিচারের মুখোমুখি মেটা ও স্ন্যাপ নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলসোনারো ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জান্নাতুল সোনিয়া হালিম

২৪ জন নারী হকি গোলরক্ষককে নিয়ে দীর্ঘমেয়াদী অনুশীলন শুরু

তৃণমূল পর্যায় থেকে নারী হকি খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের বিশেষ উদ্যোগ অপরাজেয় আলো নারী হকির তৃতীয় পর্বে গোলকিপার ট্রেনিং ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল বুধবার সকাল ১১টায়। রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলবে দীর্ঘমেয়াদী এই প্রশিক্ষণ।

যদিও এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমটি দুদিন আগেই শুরু হয়েছে, তবে বুধবার হবে অনুষ্ঠানিক উদ্বোধন । ঢাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তা ও সাবেক তারকা হকি খেলোয়াড়রা উপস্থিত থাকবেন।

তৃণমূলের নারীদের স্বাবলম্বী ও দক্ষ করে তুলতে ব্র্যাক ব্যাংকের সৌজন্যে ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে পেশাদার গোলকিপিং গিয়ার্স (একটি সম্পূর্ণ গোলকিপার সেট ও ব্যাগ), একটি করে হকি স্টিক এবং অনুশীলনের জন্য প্রয়োজনীয় বল প্রদান করা হচ্ছে।

দেশব্যাপী চলমান এই কর্মসূচির প্রথম ও দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন করার পর, বর্তমানে মোট ২২টি জেলা থেকে বাছাইকৃত সর্বমোট ২৪ জন প্রতিভাবান নারী গোলরক্ষককে এই ক্যাম্পে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অংশগ্রহণকারী এই প্রশিক্ষণার্থীদের মধ্যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত মেয়েরা রয়েছে।

এই আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পটি বাংলাদেশ হকি ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে খেলোয়াড়দের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘমেয়াদী এই ক্যাম্পে মেয়েরা প্রতিদিন সকাল ও বিকাল দুই বেলা কঠোর অনুশীলন করছে।

খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের দক্ষতায় গড়ে তুলতে দুইজন অভিজ্ঞ ট্রেইনারের অধীনে ক্যাম্পটি পরিচালিত হচ্ছে। সার্বক্ষণিক মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় নারী হকি দলের সাবেক সফল গোলরক্ষক সুমি আক্তার। এছাড়া ট্রেইনার হিসেবে আরও রয়েছেন জাতীয় পুরুষ হকি দলের অভিজ্ঞ গোলরক্ষক নুরুজ্জামান নয়ন।

ব্র্যাক ব্যাংক ও হকি ফেডারেশনের প্রত্যাশা, এই বিশেষায়িত গোলকিপিং ট্রেনিং ক্যাম্পের মাধ্যমে আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের নারীরা হকিতে অভাবনীয় সাফল্য বয়ে নিয়ে আসবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রে/ফতার

২৪ জন নারী হকি গোলরক্ষককে নিয়ে দীর্ঘমেয়াদী অনুশীলন শুরু

আপডেট টাইম : ০৪:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬