ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরায় ট্রাফিক বিভাগের কল্যাণ সভা, পেশাগত দক্ষতায় শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত মানিক পশারীর জানাজায় অনুপস্থিত, পাঁচ দিন পর মানববন্ধনে মুক্তিযোদ্ধারা সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুমের বিরুদ্ধে দলীয় পরিচয় বদল ও ভূমিদস্যুতার অভিযোগ উত্তরখানে তুরাগ নদীর ঘাট থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার ম/রদেহ উ/দ্ধার, পরিবারের দাবি হ/ত্যাকাণ্ড ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ চান রিজভী যৌন হয়রানির মামলায় একজনের তিন বছরের কারাদণ্ড মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ শিক্ষায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীন বৈঠক তিন বিচারককে মন্ত্রীদের পিএস পদে নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল

মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনায় অংশীজনদের মতামত নিল বিএসইসি

দেশের পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি এবং নিয়ন্ত্রক কাঠামো আরও কার্যকর ও বাজারবান্ধব করার লক্ষ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ পর্যালোচনায় অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৮ অক্টোবর) বিএসইসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিশনের কমিশনারবৃন্দ, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, ডিএসই, সিএসই, সিডিবিএল এবং নিবন্ধিত বিভিন্ন মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ও কাস্টডিয়ানসহ পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএসইসি।

সভায় ‘রিভিউ অন দ্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) রুলস, ২০২৫’ শীর্ষক একটি উপস্থাপনা দেওয়া হয়। বিএসইসির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান নির্বাহী পরিচালক মো. মাহমুদ হক উপস্থাপনাটি পরিচালনা করেন। এতে বিদ্যমান মিউচুয়াল ফান্ড বিধিমালার বিভিন্ন দিক এবং সম্ভাব্য সংশোধন ও পরিবর্তনের ক্ষেত্রগুলো তুলে ধরা হয়।

পরে অংশীজনদের কাছ থেকে বিধিমালার বিভিন্ন বিষয়ে মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা হয়।

মিউচুয়াল ফান্ড খাতের বিকাশ, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বিধিমালাকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করার বিষয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, অংশীজনদের মতামত কমিশনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা অনুসরণ করে এবং সংশ্লিষ্টদের মতামত বিবেচনায় নিয়ে মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো আবেগী বা যুক্তিহীন সিদ্ধান্ত নেওয়া হবে না।

তিনি বলেন, দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল, টেকসই ও বিনিয়োগবান্ধব করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। শুধু খুচরা বিনিয়োগকারীদের ওপর নির্ভর করে পুঁজিবাজারের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

বিএসইসি চেয়ারম্যান বিনিয়োগ শিক্ষা ও আর্থিক সাক্ষরতার ওপর গুরুত্বারোপ করে বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান, সচেতনতা ও সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরায় ট্রাফিক বিভাগের কল্যাণ সভা, পেশাগত দক্ষতায় শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত

মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনায় অংশীজনদের মতামত নিল বিএসইসি

আপডেট টাইম : ১২:২৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬