ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরখানে তুরাগ নদীর ঘাট থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার ম/রদেহ উ/দ্ধার, পরিবারের দাবি হ/ত্যাকাণ্ড ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ চান রিজভী যৌন হয়রানির মামলায় একজনের তিন বছরের কারাদণ্ড মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ শিক্ষায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীন বৈঠক তিন বিচারককে মন্ত্রীদের পিএস পদে নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল আরিয়ানার সঙ্গে বন্ধুত্ব নিয়ে সমালোচনার জবাব দিলেন সিনথিয়া ২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে পর্যটন মেলা শুরু পেনাল্টি শুটআউটে চেলসিকে হারাল লিভারপুল, অল্পের জন্য রক্ষা সিটির কাতারের অর্থায়নের অভিযোগ তুলে আরব নেতাদের গ্রেপ্তারের দাবি বেন গাভিরের

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের কিশোররা। আজ কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন পাভেল। বাকি দুটি গোল এসেছে বায়জিদ ও শাবকের পা থেকে।

ম্যাচের ৯ মিনিটে বায়জিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করে পাভেল। ৩৪ মিনিটে শাবক দলের হয়ে তৃতীয় গোল করেন। দুই মিনিট পর পাভেল নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে বড় জয় উপহার দেন।

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ছোটদের এই বিশ্বকাপে অংশ নিয়েছে ১৯১টি দেশ। বাছাই পর্বের খেলায় বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম হয়েছিল। পঞ্চম স্থানে থাকা ৩২ দল নিয়ে ‘ই’ টায়ারের নক আউট পর্ব চলছে। সেখানে বাংলাদেশ তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে। প্রথমবারের মত আয়োজিত এই আসরে ফিফা ছয় টায়ারে ছয় চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরখানে তুরাগ নদীর ঘাট থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার ম/রদেহ উ/দ্ধার, পরিবারের দাবি হ/ত্যাকাণ্ড

মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট টাইম : ০৬:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬