ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরখানে তুরাগ নদীর ঘাট থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার ম/রদেহ উ/দ্ধার, পরিবারের দাবি হ/ত্যাকাণ্ড ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ চান রিজভী যৌন হয়রানির মামলায় একজনের তিন বছরের কারাদণ্ড মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ শিক্ষায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীন বৈঠক তিন বিচারককে মন্ত্রীদের পিএস পদে নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল আরিয়ানার সঙ্গে বন্ধুত্ব নিয়ে সমালোচনার জবাব দিলেন সিনথিয়া ২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে পর্যটন মেলা শুরু পেনাল্টি শুটআউটে চেলসিকে হারাল লিভারপুল, অল্পের জন্য রক্ষা সিটির কাতারের অর্থায়নের অভিযোগ তুলে আরব নেতাদের গ্রেপ্তারের দাবি বেন গাভিরের

আরিয়ানার সঙ্গে বন্ধুত্ব নিয়ে সমালোচনার জবাব দিলেন সিনথিয়া

বিনোদন ডেস্ক: সহ-অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডের সঙ্গে বন্ধুত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী সিনথিয়া এরিভো। এবার সেই নেতিবাচক প্রতিক্রিয়ার জবাব দিয়েছেন তিনি। তার মতে, দুই নারীর আন্তরিক বন্ধুত্ব নিয়ে মানুষের অতিরিক্ত বিশ্লেষণ ও বিরূপ মনোভাব ছিল বিস্ময়কর।

চলচ্চিত্র দুটিতে এলফাবা ও গ্লিন্ডা চরিত্রে অভিনয় করা এই দুই তারকা পর্দার বাইরেও ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। তবে প্রচারণার সময় তাদের আবেগ ও বন্ধুত্বের সত্যতা নিয়ে ভক্তরা নানা প্রশ্ন তুলেছিলেন। এ বিষয়ে এরিভো বলেন, অনেকে নিজেদের সোফায় বসে মনোবিজ্ঞানের পন্ডিত বনে যান। দুজন নারী যে সত্যিই বন্ধু হতে পারে, এই সাধারণ বিষয়টি অনেকের মনে এক ধরনের অদ্ভুত বিরক্তি তৈরি করেছিল।

তারা হাসলে বা আবেগপ্রবণ হলে কেন এমন হচ্ছে, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন।

সাক্ষাৎকারে এরিভো গত বছর সিঙ্গাপুরে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার কথাও উল্লেখ করেন। সে সময় এক ভক্ত হঠাৎ দৌড়ে এসে আরিয়ানা গ্রান্ডের কাঁধে হাত রাখলে এরিভো তাকে রক্ষা করতে এগিয়ে যান। ওই ঘটনাকে ‘ভয়াবহ’ ও নিজেদের জন্য অরক্ষিত মুহূর্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সে সময় তিনি আরিয়ানার ‘দেহরক্ষী’ হিসেবে নয়, বরং একজন সাধারণ বন্ধু হিসেবেই পাশে দাঁড়িয়েছিলেন।

কিন্তু অনেকেই বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন।
জন এম. চু পরিচালিত ‘উইকেড’ ও ‘উইকেড : ফর গুড’ ছবি দুটি বক্স অফিসে দারুণ সাফল্যের পাশাপাশি অস্কার মনোনয়নও অর্জন করেছে। সিনেমা মুক্তির পরেও এই দুই তারকার বন্ধুত্ব অটুট রয়েছে, যার প্রমাণ হিসেবে তারা হাতে একই রকম ট্যাটুও করিয়েছেন। এদিকে, অভিনয়ের ধারাবাহিকতায় এরিভোকে সম্প্রতি ‘প্রিমা ফেসি’ নামের একটি নাটকেও দেখা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরখানে তুরাগ নদীর ঘাট থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার ম/রদেহ উ/দ্ধার, পরিবারের দাবি হ/ত্যাকাণ্ড

আরিয়ানার সঙ্গে বন্ধুত্ব নিয়ে সমালোচনার জবাব দিলেন সিনথিয়া

আপডেট টাইম : ০৬:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬