ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনায় অংশীজনদের মতামত নিল বিএসইসি ফুটপাত দখল দারদের চিহ্নিত করতে নির্দেশ আদালতের জীবনের ৫০ বছরে নানা অবহেলার শিকার জুলাই যোদ্ধা সামসাদ জাহান তানিয়া, অসুস্থ অবস্থায় পাশে নেই কেউ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল জব্দ সেঞ্চুরি তুলে ফিরলেন সাদমান উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রে/ফতার ২৮ অক্টোবর স্মরণে ঊলিপুরে জামায়াতের গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী

সেঞ্চুরি তুলে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করেছেন বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ১০৫ রানে আউট হন তিনি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান করেছিলো বাংলাদেশ। সাদমান ৯৯ ও লিটন দাস ১০ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের দ্বিতীয় বলে ২ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ৩২তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরির দেখা পান সাদমান। ২২১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি সাদমান। ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত স্পিনার জশুয়া বিশপের বলে লেগ বিফোর আউট হন তিনি। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি সাদমান।

২৩৪ বল খেলে ১১টি চারে ১০৫ রান করেন সাদমান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মিউচুয়াল ফান্ড বিধিমালা পর্যালোচনায় অংশীজনদের মতামত নিল বিএসইসি

সেঞ্চুরি তুলে ফিরলেন সাদমান

আপডেট টাইম : ১১:১৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬