রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৮৩টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ২০টি মোটরসাইকেলসহ মোট ৯৮ টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৬টি বাস, ৩টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৮০টি সিএনজি ও ২০৮টি মোটরসাইকেলসহ মোট ৪০৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১টি বাস, ২৭টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ২৯৭টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ১২টি ক্যাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২২৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ৩৩টি ক্যাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১৫৬টি মোটরসাইকেলসহ মোট ৩৫১টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৫টি বাস, ১৩টি ট্রাক, ১৬টি ক্যাভার্ডভ্যান, ৭৯টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ৪৬৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ২৪টি বাস, ৫টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১৩০টি মোটরসাইকেলসহ মোট ৪০৪টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৭৪১টি গাড়ি ডাম্পিং ও ৪৪৪টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















