ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস: কমিটি থাকলেও মাঠ প্রস্তুত ছিল না উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক উত্তরায় ট্রাফিক বিভাগের কল্যাণ সভা, পেশাগত দক্ষতায় শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত মানিক পশারীর জানাজায় অনুপস্থিত, পাঁচ দিন পর মানববন্ধনে মুক্তিযোদ্ধারা সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুমের বিরুদ্ধে দলীয় পরিচয় বদল ও ভূমিদস্যুতার অভিযোগ উত্তরখানে তুরাগ নদীর ঘাট থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার ম/রদেহ উ/দ্ধার, পরিবারের দাবি হ/ত্যাকাণ্ড ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ চান রিজভী যৌন হয়রানির মামলায় একজনের তিন বছরের কারাদণ্ড মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

যৌন হয়রানির মামলায় একজনের তিন বছরের কারাদণ্ড

রাজধানীর ওয়ারী এলাকায় এক নারীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় মোবারক হোসেন মোহন (৫০) নামে এক ব্যক্তির তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।

আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুনতাসির আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ফোরকান মিয়া বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মোবারক হোসেন মোহন ভুক্তভোগীর চাচাতো ননদের জামাই। ওয়ারীর ভজহরি সাহা স্ট্রিট এলাকায় একই বাসার বিভিন্ন রুমে বসবাস করেন তারা। মোবারক হোসেন বিভিন্ন সময় ওই নারীকে খারাপ প্রস্তাবসহ বিভিন্ন অঙ্গভঙ্গি করতেন। তিনি বিষয়টি তার স্বামীকে জানান। তবে লোকলজ্জার ভয়ে তার স্বামী বিষয়টি কারও কাছে প্রকাশ করেনি।

২০১৭ সালের ২০ আগস্ট রাত পৌনে ৯টার দিকে বাসার রান্নাঘরের পাশে পেছন থেকে জাপটে ধরে ওই নারীকে যৌন হয়রানি করেন মোবারক। এ ঘটনায় ওই নারী একই দিন ওয়ারী থানায় মামলা করেন।

তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর মোবারক হোসেন মোহনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

২০১৯ সালের ১ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ১২ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তাহিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস: কমিটি থাকলেও মাঠ প্রস্তুত ছিল না

যৌন হয়রানির মামলায় একজনের তিন বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০৬:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬