শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

পাকিস্তান যুদ্ধে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩২০ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এই টানাপোড়েনের মধ্যে দু’দেশের পক্ষ থেকেই উত্তেজনাকর বক্তব্য দেওয়া হচ্ছে। এদিকে, ভারতের সঙ্গে যুদ্ধে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না পাকিস্তান। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান এ মন্তব্য করেছেন।

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে গত কয়েকদিন ধরে পরমাণু অস্ত্র নিয়ে মন্তব্য করেছে দু’দেশই। ভারতের প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতিতে বদলের ইঙ্গিত দিয়ে শোরগোল ফেলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

এদিকে, শনিবার পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ বলেন, পাকিস্তানের হাতে ১২৫-২৫০ গ্রাম ওজনের পরমাণু অস্ত্র আছে। তা দিয়ে একটি নির্দিষ্ট এলাকা ধ্বংস করা যায়।

আজ আবার ইসলামাবাদে পাকিস্তানি বিমানসেনার সদর দফতরে গিয়ে ভারতের ‘বিনা প্ররোচনায় হামলার জবাব দেওয়ার জন্য তাদের প্রশংসা করেন ইমরান।

কিন্তু এরপরে লাহোরে গভর্নরের বাসভবনে শিখদের এক জমায়েতে ইমরান বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করবে না। সংঘাতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না।

তিনি বলেন, আমি ভারতকে বলতে চাই যুদ্ধ কোনও সমাধান নয়। যুদ্ধে বিজয়ীও শেষ পর্যন্ত হেরে যায়। যুদ্ধ থেকে অনেক সমস্যা জন্ম নেয়।

এদিকে, পাকিস্তান প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি গ্রহণ করেনি বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তাই ইমরানের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকেরা।

সূত্র : নিউজ এইটিন, আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com