মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: গত দুই বছরের মতো এবারও বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটির নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানিয়েছেন।
গুজবভিত্তিক বিনিয়োগের বদলে যথাযথ আর্থিক শিক্ষার মাধ্যমে সচেতন বিনিয়োগে সাধারণ বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ২০১৭ সালে প্রথমবারের মতো ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উদযাপন করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (আইওএসসি)।

ওই বছর বিশ্বের প্রায় ৮০টি দেশ আইওএসসির সঙ্গে একাত্মতা ঘোষণা করে দিবসটি পালন করে। যার মধ্যে বাংলাদেশও ছিল। ২০১৭ সালের মতো ২০১৮ সালেও বাংলাদেশ বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করে।

গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিএসইসির উদ্যোগে সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভাসহ বিভন্ন কর্মসূচি পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com