ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তা বরাবরে ব্যবসায়ীদের অভিযোগ ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ হিলিতে বিএনপির প্রতিষ্ঠাকালিন সভাপতি আকরাম হোসেনের কবর জিয়ারত করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্ল্যান্টের অনুমোদন নেই, তবু হেভি ক্রুড আমদানিতে বিপিসির দ্বারস্থ সুপার পেট্রোকেমিক্যাল কোটালীপাড়ার প্রবীণ শামসুল হকের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ

দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ১০টি ইভেন্টসহ আর্চারি, শ্যুটিং ও হকি খেলার নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়, ক্রীড়া উন্নয়নে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে ১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করেছে।

মাদকাসক্তি ও অতিরিক্ত ডিজিটাল আসক্তি মোকাবিলা করে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ক্রীড়াকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে দেশের সকল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের প্রতিযোগিতার ১০টি ইভেন্টসহ আর্চারি, শ্যুটিং ও হকি খেলার অনুশীলন ও প্রতিযোগিতার নিয়মিত আয়োজন নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরে অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তা বরাবরে ব্যবসায়ীদের অভিযোগ

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ

আপডেট টাইম : ০৩:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬